রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মোঃ ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ গভীর দুঃখ প্রকাশ করে বলেন, "এই দুর্ঘটনা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
তাঁরা আরও বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে সে লক্ষ্যে যথাযথ তদন্ত ও পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। নিহতদের স্মরণে মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করারও ঘোষণা দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উক্ত দুর্ঘটনায় দেশের শিক্ষা জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।