নিজ ভোটার এলাকা ঝিনাইদহ-২ (সদর–হরিনাকুন্ডু) থেকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে (কালীগঞ্জ–সদর আংশিক) ভোটার স্থানান্তর করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর ভোটার স্থানান্তরের জন্য আবেদন করেন। আবেদনটি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তা অনুমোদন প্রদান করে।
এর ফলে রাশেদ খাঁন এখন আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের স্থায়ী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ভোট প্রদান করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করে রাশেদ খাঁন জানান, নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে রাজনীতি করার লক্ষ্যেই তিনি ভোটার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আজকের মাগুরাকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।