নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ শে মার্চ শনিবার ঢাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শহিদুল মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মির্জা সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট মিড়িয়া ব্যক্তিত্ব ও সংগঠক শাহীনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী,জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলীসহ অন্যান্যরা
নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী, তাদের পরিবার, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মির্জা ওয়ালিদ শিপন,প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব।
এ্যাবাকাস কনভেনশন সেন্টার নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কলতানে, কলরবে উচ্ছ্বাস ও আবেগে এক মহামিলন মেলায় পরিণত হয়েছিল।
উক্ত ইফতার মাহফিলে প্রাক্তন ছাত্রছাত্রীদের একাগ্রতা, শ্রেষ্ঠ ও খ্যাতিনামা শিক্ষকদের নিরলস সেবা, প্রধান শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সুদক্ষ ও সুষ্ঠু পরিচালনার কথা উপস্থাপিত হয়েছে প্রতিটি বাক্যে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।