ফরিদপুরের মধুখালী উপজেলায় ২০২৪সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে
আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর ২০২৪খ্রি.শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মতা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান, উপজেলা
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব ইলাহী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম তানজির নাঈম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংবাদিক খন্দকার এনামুলসহ প্রমুখ। মধুখালী উপজেলায় গণঅভ্যুথানে ৬জনের আহতদের নামের তালিকা যা উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত। তাড়া হলেন কামরুজ্জামান ইসা আশাপুর, আহসান হাবিব চর গয়েশপুর, নাইম হোসেন রাব্বি বড়াইল, জামিম হোসেন কোমরপুর, মোঃ রাকিবুল ইসলাম মিঠু নওপাড়া, সাহেরা খাতুন রামদিয়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।