ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতন আন্দোলনের সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সম্পাদ বাজেয়াপ্ত ও নির্বাচনের অযোগ্য ঘোষণা, দুর্নীতি সন্ত্রাস ও বৈষম্যের মূলোৎপাটন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ১৬ অক্টোবর বুধবার বিকালে মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি আরো বলেন, শুধু ক্ষমতার পালাবদল নয়,কাঙ্খিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন ।সমাবেশে সভাপত্বিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য ও মাগুরা জেলা সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মশিউর রহমান, মাওলানা নাজিরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাওলানা মুফতি হাবিবুল্লাহ, আলহাজ নাজমুল হাসান ওয়াদুদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মুনিরুল ইসলাম, হাফেজ মাওলানা ওবায়দুল্লা, মাওলানা ওসমান গনী সাইফী, মুহম্মদ আবু হানিফ, মুফতি ওসমান গনী মুছাপুরী, মাওলানা মুহম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।