দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে সামাজিক সংগঠন ও ডিজিটাল প্লাটফর্ম ঢাকার বুকে একখণ্ড মাগুরা । সোমবার সন্ধ্যায় সাকিব আল হাসানের বনানীর বাসভবনে এই শুভেচ্ছা প্রদান করে করে সংগঠনটি। ঢাকার বুকে একখণ্ড মাগুরার সভাপতি মির্জা সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলামের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, "আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি আমার পাওয়ার কিছু নাই শুধু দেওয়ার আছে আমার মনে হয় আমি যা দিতে পারবো অন্য কেউ দেওয়ার মতো নেই" । এ সময় তিনি সকলের সর্বশক্তি বিনিয়োগের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান। ঢাকার বুকে একখণ্ড মাগুরার নেতৃবৃন্দরা সাকিব আল হাসানকে সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।