বৈষম্যবিরেধী ছাত্র আন্দলোনে নিহত সকল পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাড়ানোর ঘোষনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।তারই ধারাবাহিকতায় ১৮ আগষ্ট রবিবার সকালে মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে নিহত মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মৃত্যু ময়েন উদ্দিনের ছেলে মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হোসেন(৩৪) এবং একই গ্রামে নিহত আল-আমিন(৪০) এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মাগুরা জেলা জামায়াতের নেতৃবৃন্দ।এ সময় কেন্দ্রীয় জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক শহিদ পরিবারকে নগদ এক লক্ষ্ টাকা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ডা:মোবারক হোসেন,মাগুরা জেলা আমীর এম.বি বাকের,মাগুরা জেলার সাবেক দুই আমীর আ.মতিন ও ড.আলমগীর বিশ্বাস এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সংগ্রামী জেলা সভাপতি আশিক খান এবং জেলা সেক্রেটারি জোবায়ের হোসাইনসহ জেলা নেতৃবৃন্দ ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।