মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব আলীর সভাপতিত্বে ১২ ই আগস্ট সোমবার সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দ রফিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাগুরা পৌর বিএনপি'র আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্বাস উদ্দিন, বিএনপি নেতা খান আমিনুল ইসলাম পিকুল, জেলা যুবদল সহ-সভাপতি মুন্সি শহিদুল ইসলাম রূপক, মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । উক্ত অনুষ্ঠানের আলোচনা শেষে মাগুরা জেলা জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি আকরাম হোসেন আরজু দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।