মাগুরায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল , ভাইস প্রিন্সিপাল সহ সকল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট প্রধান ও সহকারী শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ । বুধবার সকালে ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনার জন্য ফুল দিয়ে শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি আশিক খাঁন বলেন, ছাত্র শিবির সবসময় ছাত্রদের কল্যাণে কাজ করে,ছাত্রদের সাথে নিয়ে কাজ করবে এবং সকল বিষয়ে শিক্ষকদের সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা সম্পাদক ইব্রাহিম সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।