মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা
কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলার কৃষি অফিস থেকে আউশ ধান ও পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হয় । ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও পাট বীজ সহ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১২৬০ জন কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ১৬৮০ জন কৃষককে ১ কেজি পাটের বীজ, প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এবং পাটের বীজ জন্য বিনামূল্যে সার বিতরণ করেন, ৫ কেজি ডিএপি সার, এমওপি সার ৫ কেজি।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, মোট ২৯,৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যের আউশ ধান ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় উপজেলার কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরও উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।