মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কীকে সকল ধরনের ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার চেয়ে মিছিল ও মানববন্ধন করা হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাগুরা জেলা ইস্টুডিয়াম থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ভাইনা মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড় হয়ে মাগুরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।
এ সময় মাগুরা জেলার সকল ক্রিকেটার ও ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন টি করা হয়।
এ সময় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, মাগুরা জেলা কোচ হিসেবে বিগত কয়েক বছর সে সঠিকভাবে দায়িত্ব পালন করে না। সে অনুশীলনের সময় পাখি শিকার করতে যায়। সে একজন মাদকসেবী এবং ছাত্রদেরকে জোরপূর্বক মাদক গ্রহণে বাধ্য করে, যার ফলস্বরূপ অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়দের জীবন ধ্বংস হয়েছে। সে ছাত্রদের উপর অমানবিক শারীরিক নির্যাতন করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার ব্যক্তিগত কাজে খেলোয়াড়দের ব্যবহার করে, যেমন- বাজার করা, কাপড় ধোয়া ও অন্যান্য। সে মাগুরা জেলা ক্রিকেটকে পুঁজি করে ক্রিকেটারদের প্রাপ্য টাকা মেরে দিয়ে নিজে অনেক অর্থ আত্মসাৎ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো অন্যান্য অভিযোগ আছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।