মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ০৪ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। তিনি বলেন, “কৃষকদের সহায়তায় সরকারের এ উদ্যোগ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ রানা এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ২১৬০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ২ হাজার কৃষক উফশী আউশ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া ১৬০ জন কৃষককে মুগ ফসল চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হবে।
এছাড়াও পেঁয়াজ সংরক্ষণে ৪০ জন কৃষককে ১২ হাজার কেজি ধারণক্ষমতার আধুনিক এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অপচয় কমবে।
২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে এ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ও মুগ ফসলের বীজ, সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।