-দেশের চলমান পরিস্থিতিতে সাংবাদিকদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা করেছে মাগুরা প্রেসক্লাব।
মঙ্গলবার রাত ৮ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে জেলা সদরে কর্মরত অর্ধশত সাংবাদিকের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার পদত্যাগের পর মাগুরাসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর বিভিন্ন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে পেশাগত দায়িত্ব পালন এবং আন্দোলনে নিহত সাংবাদিকদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী,সাংবাদিক এম এ হাকিম, আবু বাশার আখন্দ, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, শরীফ তেহরান টুটুল, সাংবাদিক তৌহিদুল ইসলাম,ফয়সাল পারভেজসহ অন্যান্যরা।
সভায় চলমান হামলা, ভাঙচুর এবং নির্যাতন বন্ধে অবিলম্বে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এবং প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।