মাগুরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও গ্রেপ্তার করা হয়েছে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও তার ছোট ভাই মৎস্যজীবী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক টিটো মোল্লাকে।
সোমবার (২৫ মে) সকালে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
কামরুল ইসলাম ও টিটো মোল্লা মাগুরা পৌরসভার আবালপুর গ্রামে সোলাইমান মোল্লা ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থানায় দায়ের হওয়া একাধিক নাশকতার মামলায় তারা কারাগারে ছিলেন। সম্প্রতি আদালত থেকে জামিন লাভের পর ২৫ শে সকালে সোমবার সকালে কারামুক্ত হন। তবে জেলগেট থেকে বের হওয়ার পরপরই জামিন না হওয়া মামলায় তাদের আটক দেখিয়ে পুনরায় গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের নামে একাধিক নাশকতার মামলার রয়েছে । জামিন না হওয়া মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ নাশকতার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর দীর্ঘ দুই মাসের বেশি সময় তারা কারাগারে ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।