মাগুরায় জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক দিনব্যাপী সেমিনার বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, মাগুরার আয়োজিত এই দিনব্যাপী সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। মাগুরা সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৪০ ইমাম এই দিনব্যাপী সেমিনারে অংশ গ্রহন করে। সেমিনারে বক্তৃতা করেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনিরুজ্জামান, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ বি এম মাহফুজুর রহমান, সিদ্দিকীয়া দরবার শরিফের পীরসাহেব খন্দকার আব্দুল মতিন ও স্থানীয় ইমামগণ। বক্তাগন জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।