“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশের বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এর মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন।
পোনামাছ অবমুক্তকালে পুলিশ সুপার বলেন, জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
জেলা পুলিশের এ উদ্যোগ জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
কর্মসূচিতে মাগুরা জেলা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।