মাগুরা জেলার চারটি থানায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জন বিভিন্ন অপরাধে জড়িত এবং ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামী।
পুলিশ সুপার, মাগুরা জেলার নির্দেশনায় জেলার ৪টি থানার একাধিক টিম সোমবার রাতে নিজ নিজ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার আসামীদের পাশাপাশি দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামীদেরও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।