প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:০৪ পি.এম
মাগুরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ.ন.ম. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির এবং বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য গ্রহণ মানুষের মৌলিক অধিকার। খাদ্যে ভেজাল ও দূষণ রোধে প্রশাসন, ব্যবসায়ী, ভোক্তা এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা সবাইকে সচেতন হয়ে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার বাছাইয়ের আহ্বান জানান।
আলোচনায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কর্মশালায় প্রশ্নোত্তর পর্ব এবং নিরাপদ খাদ্য সম্পর্কিত তথ্যবহুল আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা জেলার সাধারণ মানুষকে খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।
Copyright © 2026 দৈনিক আজকের মাগুরা. All rights reserved.