মাগুরায় সদর উপজেলার বেরইল পলিতা বাজারে সাবেক ও বর্তমান দুই মেম্বরের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম (৪২) নামে এক যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠছে ।
নিহত শরিফুল ইসলাম হলেন , বেরইল পলিতা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি আকবর মেম্বারের ছেলে, প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) দুপুরে শরিফুল ইসলাম বেরইল পলিতা বাজারে সঞ্জিবনের সেলুনে বসে ছিলেন। এ সময় অত্র ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর রাজা গাজীর লোকজন
চাপাতি ও রামদাসহ সেলুনের ভিতরে ঢুকে শরিফুল ইসলামকে (৪২) এলোপাতাড়ি কুপিয়ে ডান পায়ের হাটু পর্যন্ত এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন করে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরিফুলকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
হামলাকারীরা হলেন , বেইরল পলিতা ইউনিয়নের
সালাম গাজীর ছেলে রাজা গাজী ( ৫৫) উজির গাজীর ছেলে মুস্তাক গাজী ( ৩০) রাজা গাজীর ছেলে সাগর গাজী ( ২৮) ও ইশান গাজী, আফার শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৪৮) ও নাজির গাজীর ছেলে মুস্তাক গাজী ও মাজহার গাজীসহ আরো অনেকেই।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বেরইল পলিতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর রাজা গাজী এবং সাবেক মেম্বর আকবর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এই বিরোধের জের ধরে ২০০৮ সালে সাবেক মেম্বর আকবর হোসেনের লোকজন রাজা গাজীর মেম্বরের লোকজনের উপর হামলা চালায়। তারই জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন অনেকেই।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।