মাগুরায় ফিলিস্তিনের সার্বভৌমত্ব, ইসরায়েলি পন্য বয়কট ও ইসলামের জন্য শহীদসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫শে অক্টোবর জুম্মার নামাজের পর মাগুরার সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে শহরের ভায়নার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মোঃ নাসিরুল ইসলাম টগর, মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় বক্তারা ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদ ও ইসরাইলী পণ্য বয়কটের আহ্বান জানান । সমাবেশ শেষে সকল মুসলিম উম্মার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।