শুক্রবার সকালে মাগুরা জেলাকে স্মার্ট জেলায় রূপান্তর করার লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টবোর্ড স্থাপন করেন । এসব প্রাথমিক বিদ্যালয়কে সুপার স্মার্ট বানিয়ে বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
এ সকল স্মার্ট বোর্ডে মোবাইল- কম্পিউটার, ইন্টারনেট সহ আধুনিক প্রযুক্তির সকল সুবিধা রয়েছে । ব্ল্যাকবোর্ডের পরিবর্তে স্মার্টবোর্ড পেয়ে খুশি শিক্ষক -শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
স্মার্টবোর্ডের মাধ্যমে শিশুরা আধুনিক প্রযুক্তি সহ ড্রইং ডিজাইনিংও শিখতে পারবে । এর আগে এ সকল স্কুলে সেনেটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিনসহ আধুনিক খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় তিনি বলেন, ২০৪১ সালের অনেক আগেই মাগুরা জেলাকে স্মার্ট জেলায় রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে সুপার স্মার্ট স্কুল বানানোর লক্ষ্যে হোয়াইট ইন্টারেক্টিভ বোর্ড অর্থাৎ স্মার্ট বোর্ড স্থাপন করা হলো। শেখপাড়া,জাগলা,সিরিজদিয়া,বড়শলই,জগদল,শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাকোল প্রাথমিক বিদ্যালয় ,শ্রীপুরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টবোর্ড দেওয়া হয়েছে।উপজেলা পরিষদ পরিচালন ফান্ড অর্থাৎ বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এ প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন ,মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।