বাংলাদেশ কংগ্রেসের দলীয় সফরের অংশ হিসেবে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১২ অক্টোবর) শনিবার দুপুর ১২ টায় মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এক মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।
উক্ত মতবিনিময় সভা থেকে বাংলাদেশে কংগ্রেসের মাগুরা জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক হয়েছেন শতদল বিশ্বাস , সদস্য সচিব বাচ্ছু চোপদার নির্বাচিত হয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত মাগুরা জেলা কংগ্রেসের ছাত্র সংগঠনের আহ্বায়ক মোঃ কাজল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রমুখ।
এ সময় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। সাধারণ মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে বাংলাদেশ কংগ্রেসে দলে দলে যোগ দিন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে অংশ গ্রহন করবে জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।