আল্লাহ তায়ালাকে নিয়ে জঘন্য কটুক্তিকারী কুখ্যাত বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান, ব্লাসফেমি আইন প্রণয়ন এবং সমকামিতাসহ সকল ইসলামবিরোধী অপকর্ম বন্ধের দাবিতে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর মাগুরার ইসলামপ্রিয় সচেতন তৌহিদী জনতার ব্যানারে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাউল আবুল সরকার ইসলাম ও আল্লাহ তায়ালাকে নিয়ে যে নিন্দনীয় বক্তব্য প্রদান করেছে তা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। তাকে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে দ্রুত ব্লাসফেমি আইন প্রণয়ন করে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, সমাজে সমকামিতাসহ ইসলামবিরোধী নানান অপকর্ম বৃদ্ধি পাচ্ছে, যা অবিলম্বে বন্ধে রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে ধর্মপ্রাণ মানুষ, বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ জনগণ অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।