মাগুরায় প্রিয় নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে ভারতে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৭ সেপ্টেম্বর জুম্মার নামাজের পরে মাগুরা মডেল মসজিদ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা রোড হয়ে মাগুরা ভায়নামোড় স্বাধীনতার স্মৃতি স্তম্ভ এসে শেষ হয় । এই সময় ধর্ম প্রেমী মুসল্লিরা বক্তব্য রাখেন । হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ বক্তব্যে বলেন, আমরা তাওহীদি জনতা আজকে ভারতে বিশ্ব নবীজি ও ইসলাম ধর্ম কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ভায়নামোড় থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মাগুরা জেলার বিভিন্ন ওলামা একরাম, মসজিদের খতিবগণ ও তাওহীদি জনতা প্রতিবাদ জানিয়েছে। গোটা বিশ্বের কলিজা হচ্ছে হযরত মুহাম্মাদ (সঃ), পৃথিবীর কেউ যেন আমাদের কলিজা বিশ্ব নবীজিকে নিয়ে যেন কটুক্তি না করে এবং পৃথিবীর কেউ যেন আমাদের কলিজাতে হাত না দেয়। বিদেশি কোন ষড়যন্ত্র থেকে ইসলাম ও দীনের বিপক্ষে যারা চক্রান্ত করছে তাদের চক্রান্ত যেন মহান আল্লাহপাক রাব্বুল আলামিন নষ্ট করে দেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।