মাগুরা মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জেলায় আজ আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।সাদা ছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি এ প্রতিপাদ্যে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, জেলা সমাজ সেবা উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলু রহমান, দৃষ্টি প্রতিবন্ধী ( শিক্ষক ) মোঃ শাহিনুর জ্জামান প্রমুখ। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি দেন এবং আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।