মাগুরায় মহম্মদপুর উপজেলায় উত্তর আড়মাঝি গ্রামে মধুমতি নদীতে অজ্ঞাত একটি লাশের সন্ধান মিলেছে। বুধবার দুপুরে পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, লাশটি ভাসা অবস্থায় প্রথমে একজন দেখতে পান এবং পরবর্তীতে উৎসুক জনতা জড়ো হয়ে থানায় খবর দেন। মহম্মদপুর থানার ইন্সপেক্টর তদন্ত মুন্সি রাসেল হোসেন জানান, লাশটি হয়তো কোথাও থেকে ভেসে এসেছে।এখন পর্যন্ত লাশটির সঠিক পরিচয় শনাক্ত করা যায়নি
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।