মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার বিকালে কালেক্টরেট মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ আনুষ্টানিক ভাবে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্ভোধন করেন। মাগুরা জেলা প্রশাসন আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে মাগুরা জেলা প্রশাসন একাদশ ৩-৩ গোলে মাগুরা পৌরসভা একাদশ ড্র করে ট্রাইব্রেকারে মাগুরা পৌরসভা ৩-২ গোলে মাগুরা জেলা প্রশাসনকে পড়াজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ও সরকারি কমৃকর্তাগন। খেলা শেষে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন। মাগুরা পৌরসভা একাদশের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন মাগুরা পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আল আসাদ মেলিন।
প্রীতি ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ ও স্থানীয় নেতৃবৃন্দ। মাগুরার ক্রীড়াঅনুরাগীগন এই ফুটবল খেলা উপভোগ করে
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।