মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী রামনগর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর ফকির নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান মাগুরা সদর উপজেলার দেডুয়া গ্রামের হাসান ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশিকুর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমখালী বাজার অতিক্রম করে রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান নিহত হন। অপর মোটরসাইকেলসহ মোট চারজন আরোহী গুরুতর আহত হন।
আহতরা হলেন,রিয়াদ, তাকিম, আজিজুল ও মোহাম্মদ আলী।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
নিহতের মামা নাসিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর রামনগর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।