মাগুরায় সদ্য সমাপ্ত এস এস সি পরীক্ষা ২০২৫-এর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, মাগুরা জেলা শাখা।
২১ শে জুন শনিবার সকাল ৮:০০ ঘটিকায় মাগুরা মডেল স্কুলের গেট থেকে ১৬০ জন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরের উদ্দেশ্য যাত্রা শুরু হয়।
প্রথমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি শেষে ওপেন প্রশ্নোত্তর পর্ব হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান।
তারপর ঝিনাইদহ জোহান পার্কে এসে সালাতুল জোহরের নামাজ, দুপুরের খাবার কিছু খেলাধূলা এবং পার্কে ঘোরাঘুরি শেষে সন্ধা ৭টাই মাগুরায় এসে পৌছায়।
শিক্ষা সফরে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক এবং সেক্রেটারি জুবায়ের হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।