আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।ঘোষিত তালিকা অনুযায়ী মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান।
মাগুরা-২ (সদর আংশিক, মহম্মদপুর-শালিখা) আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাগুরা জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।