মাগুরায় মো: এরশাদ শেখ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার রাত সাড়ে বারোটায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর কলেজ পাড়া গ্রামে মহম্মদপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সামিউল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা,১টা বাটন ও ২টা অ্যান্ড্রয়েড মোবাইল, বিদেশী সিগারেট এক প্যাকেট,নগদ ৭৬ হাজার ৫ শত ২০ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত এরশাদ শেখ মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের আয়েদউদ্দিনের ছেলে।
সেনাবাহিনী ক্যাম্প সুত্রে জানা গেছে উক্ত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মালামাল সহ মহম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।