প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১:৩৫ পি.এম
মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ০১
মাগুরার শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী বাহিনী। তিনি উপজেলার আমতৈল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বুধবার (২০ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে একটি রিভলভার ও দুটি গুলি উদ্ধার করা হয়। এ সময় রফিকুল ইসলামক নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে জব্দকৃত অস্ত্রসহ আসামীকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাগুরা আর্মি ক্যাম্প জানিয়েছে, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।
Copyright © 2026 দৈনিক আজকের মাগুরা. All rights reserved.