মাগুরা পুলিশ লাইনের বাঁশতলা এলাকায় একটি ভবনের পঞ্চম তলা থেকে আশিক ইকবাল (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আশিক ইকবাল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহের হুদা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল আজিজের ছেলে। আব্দুল আজিজ মাগুরা সমাজসেবা অফিসে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত। চাকরিসূত্রে তিনি পরিবারসহ মাগুরা পুলিশ লাইন এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। আশিক ইকবাল ছিলেন আব্দুল আজিজের প্রথম পক্ষের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক দুপুর ১টার দিকে পুলিশ লাইন বাঁশতলা এলাকার একটি ভবনে আশিক ইকবালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের বাবা আব্দুল আজিজ জানান, গত রাত ১ টার দিকে তার ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে আশিক ইকবালের মোবাইল ফোন করলে আর রিসিভ হয়নি। বুধবার দুপুরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখেন তার ছেলে একটি ভবনের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তিনি নিজেই ছেলেকে নিচে নামান। দশ বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছে আমার ছেলে । এ ব্যাপারে বিভিন্ন জায়গায় আমি চিকিৎসা করিয়েছি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।