মাগুরায় সদর উপজেলার আবালপুর গ্রামে অভিযান চালিয়ে ১১৬ বোতল অবৈধ ফেন্সিডিল সহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।
সোমবার সন্ধ্যায় মাগুরা সেনা ক্যাম্পের অভিযানিক দল আবালপুর গ্রামের কালাম মোল্যার বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওই বাড়ি থেকে ফেন্সিডিল ছাড়াও মাদক বিক্রির ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
সেনা সদস্যদের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছেন কালাম মোল্যার ছেলে এলিস হোসেন, সজীব মাহমুদ এবং এলিসের স্ত্রী আঁখি বেগম, সজীবের স্ত্রী সোহানা আফরিন ও মাগুরা শহরের কাউন্সিল পাড়ার রবিউল শরীফের ছেলে হাসান শরীফ।
পরে আটককৃতদের জব্দকৃত মালামালসহ মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে তুলে দেয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া। মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।