মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম (মিলন) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
নাসিরুল ইসলাম (মিলন) মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং গোপালগ্রাম ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠকের সময় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শুভঙ্কর রায় জানান, নাসিরুল ইসলাম (মিলন) আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোয়ালবাথান- গোপালগ্রাম এলাকায় মোটরসাইকেল শোডাউন করে আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অফিস উদ্বোধন, মিছিল-মিটিংসহ গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা এড়াতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।