মাগুরা আড়াইশো শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে হুইল চেয়ারের সংকটে রোগীদের ভোগান্তি চলছিল। এ অবস্থায় মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান উদ্যোগ নিয়ে হুইল চেয়ার প্রদান করেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,
"দীর্ঘদিন ধরে মাগুরা সদর হাসপাতালে নানা সংকট বিদ্যমান, যার ফলে এখানকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ গুরুতর রোগীদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করেছি। দল-মত নির্বিশেষে আমাদের সকলেরই উচিত জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া, যাতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায়।"
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিন এ উদ্যোগের প্রশংসা করে বলেন,
"বিভিন্ন কারণে হাসপাতালের সংকটগুলো আমরা সমাধান করতে পারি না। হুইল চেয়ারের অভাব ছিল প্রবল। জনাব মনোয়ার হোসেন খান আমাদের হুইল চেয়ার প্রদান করায় আমরা ও রোগীরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষের কল্যাণে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।"
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।