মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাবুখালীর ডুমুরশিয়া ও ঠাকুরের হাট বাজারসংলগ্ন এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানানো হয় এবং তার পরিবর্তে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ঠাকুরের হাট বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডুমুরশিয়ায় এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা “নিতাই রায়ের নমিনেশন মানি না, মানব না” শ্লোগানে মুখরিত হয়ে তার মনোনয়ন বাতিলের জোর দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।