বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মাগুরা শাখার পক্ষ থেকে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার ২৩ শে মার্চ সকালে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মাগুরা শাখার পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির বিষয়বস্তুতে উপস্থাপন করা হয় উক্ত পদে কর্মরত কর্মকর্তাগণ ১৯৯৪ সাল থেকে দশম গ্রেডেই অবস্থান করছেন, যার সমমানের পদ গুলো ইতোমধ্যে নবম গ্রেডে উন্নীত হয়েছে কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এই সুদীর্ঘ ২৭ বছর বঞ্চিতই রয়ে গেছেন। তাই প্রাথমিক শিক্ষায় চেইন অফ কমান্ড রক্ষার্থে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদটি দ্রুত নবম গ্রেডে উন্নীত করা প্রয়োজন। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মাগুরা শাখার পক্ষে সভাপতি জনাব মোঃ জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদুর রহমান এবং জেলার অন্যান্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।