মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালের এই দিনে মাগুরা হানাদারমুক্ত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মোৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।”
দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তারা ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ভূমিকা, তৎকালীন যুদ্ধ পরিস্থিতি এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে মাগুরাবাসীর অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।