মাগুরা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান ৩০ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলায় যোগদান করেছেন। জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত ও চৌকস দল গার্ড অব অনার প্রদান করে সম্মান জানানো হয়।
দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপার হাবিবুর রহমান পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে তিনি মাগুরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ফোর্স এবং বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।