1. admin@samokalbarta.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার চেষ্টায় সাংবাদিকের ওপর হামলা মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মাগুরায় গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার শুভ জন্মদিন, সুমাইয়া মাগুরায় পূর্বের দ্বন্দ্ব মিমাংসায় বসার আগেই পুনরায় বাড়িঘরে হামলা-ভাঙচুর,আহত ১ মৃত শ্রমিকের জানাজার আগেই পাওনা পরিশোধ, প্রতিশ্রুতি রাখলেন মটর শ্রমিক ইউনিয়নের নেতারা মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাগুরা প্রতিনিধি
মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক আমার সংবাদ-এর নিজস্ব প্রতিবেদক ও মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. মিরাজুল ইসলাম (মিরাজ আহম্মদ)।
সোমবার (১২ অক্টোবর) মাগুরা সদর থানায় জিডি করেন তিনি। জিডি নম্বর ৮৩৮।
জিডি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর রাতে মাগুরা শহরের কলেজপাড়া এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালায় র‍্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল, নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, দুটি ওয়াকিটকি, মুঠোফোন এবং ‘PRESS’ ও ‘ক্রাইম তালাশ’ লেখা মাইক্রোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় রাশেদ শেখ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫) নামের আরও একজনের নাম উল্লেখ করা হয়।
এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক মিরাজুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর দিবাগত রাত ১২টা ৮ মিনিটের দিকে তারেক, রাশেদসহ কয়েকজন ব্যক্তি মুঠোফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেন এবং প্রকাশিত সংবাদ মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন। একই রাত ১২টা ১৬ মিনিটে রাসেল নামের আরও এক ব্যক্তি তাঁকে ফোন করেন। এ ছাড়া অজ্ঞাতনামা বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপেও একাধিকবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
শুধু তাঁকেই নয়, দৈনিক আমার সংবাদ-এর ঢাকার মতিঝিল কার্যালয়ের সম্পাদককেও বিভিন্ন পরিচয়ে ফোন করে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মাগুরা সদর উপজেলার ভাইনার মোড়সংলগ্ন ইসলামবাগ এলাকায় সাংবাদিক মিরাজুল ইসলামের বসতবাড়িতে দুই দফায় অজ্ঞাতনামা ব্যক্তিদের পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এতে সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সাংবাদিক মিরাজুল ইসলাম অভিযোগ করেন, মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের পর থেকে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তিনি স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না এবং পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা