1. admin@samokalbarta.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা মাগুরার শ্রীপুরে সংঘর্ষের নেপথ্যে দুই ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার চেষ্টায় সাংবাদিকের ওপর হামলা মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মাগুরায় গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার শুভ জন্মদিন, সুমাইয়া মাগুরায় পূর্বের দ্বন্দ্ব মিমাংসায় বসার আগেই পুনরায় বাড়িঘরে হামলা-ভাঙচুর,আহত ১ মৃত শ্রমিকের জানাজার আগেই পাওনা পরিশোধ, প্রতিশ্রুতি রাখলেন মটর শ্রমিক ইউনিয়নের নেতারা মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পঠিত

মাগুরার শ্রীপুরে এক সাংবাদিকের নিজ জমি থেকে সদ্য রোপণ করা ২৫টি সুপারি গাছ রাতের আঁধারে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

 

ভুক্তভোগীর মা জহুরা বেগম জানান, ২৫ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো গাছে পানি দেওয়া হয়েছিল। কিন্তু ২৬ অক্টোবর সকালে গিয়ে দেখি সবগুলো গাছ কে বা কারা তুলে নিয়ে গেছে। এর আগেও ওই জায়গা থেকে লাগানো গাছ তুলে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

 

ভুক্তভোগী জমির মালিক সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা জানান, ২৪ ও ২৫ অক্টোবর ২৫টি সুপারি গাছ কিনে জমির এক পাশে লাগিয়ে তিনি রাজশাহী চলে আসেন। পরে বিকেলে তার মা গাছগুলোর পরিচর্যা করেন। কিন্তু পরদিন সকালে তাকে জানানো হয় গাছগুলো তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও একাধিকবার তার জমির ফসল ও গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের নিজের জমিতে লাগানো গাছ পর্যন্ত দুর্বৃত্তরা ক্ষতি করছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা