1. admin@samokalbarta.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা মাগুরার শ্রীপুরে সংঘর্ষের নেপথ্যে দুই ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার চেষ্টায় সাংবাদিকের ওপর হামলা মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মাগুরায় গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার শুভ জন্মদিন, সুমাইয়া মাগুরায় পূর্বের দ্বন্দ্ব মিমাংসায় বসার আগেই পুনরায় বাড়িঘরে হামলা-ভাঙচুর,আহত ১ মৃত শ্রমিকের জানাজার আগেই পাওনা পরিশোধ, প্রতিশ্রুতি রাখলেন মটর শ্রমিক ইউনিয়নের নেতারা

মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১০৫ বার পঠিত

মাগুরা শহরের কলেজপাড়া এলাকায় বাড়ির সামনে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক মো. আবুল খায়েরের (৭৭) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার ব্যক্তিগত গাড়িচালক কামাল হোসেন (৪২) আহত হয়েছেন। হামলায় সাবেক সচিবের ডান চোখের ওপরের অংশ কেটে রক্তক্ষরণ হয়। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উন্মেষ (৪০) নামে এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করে মাগুরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাবেক সচিব। তবে অভিযুক্ত ব্যক্তি হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকায় সোনালী ব্যাংকের বিপরীত পাশে তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের গলিতে সাবেক সচিবের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সচিব মো. আবুল খায়ের সোমবার সকালে ঢাকা থেকে মাগুরা শহরের কলেজপাড়ায় নিজ বাড়িতে আসেন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে সমাজসেবা কার্যালয়ে ব্যক্তিগত ও দাপ্তরিক প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় বাড়ির সামনের সরু রাস্তার ওপর একটি মোটরসাইকেল রাখা দেখতে পান তিনি। মোটরসাইকেলটির কারণে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সেটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।

এ নিয়ে প্রতিবেশী উন্মেষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও তিনি বিষয়টি এড়িয়ে গাড়ি নিয়ে গন্তব্যে চলে যান।

পরে দুপুর ১টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে ফেরার সময় আবারও একই স্থানে মোটরসাইকেল রেখে রাস্তা আটকে রাখার অভিযোগ করেন তিনি। গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করতে অসুবিধা হওয়ায় মোটরসাইকেলটি সরিয়ে নিতে বললে অভিযুক্ত উন্মেষ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

লিখিত এজাহারে আবুল খায়ের অভিযোগ করেন, গাড়িটি বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছালে অভিযুক্ত উন্মেষ তাকে গাড়ির জানালার কাচ নামাতে বলেন। তিনি কথা বলার উদ্দেশ্যে জানালার কাচ নামানোর সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তি তাকে ঘুসি মারেন। এরপর একটি ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ইটের আঘাতে তার ডান চোখের ওপরের অংশ কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। আকস্মিক হামলায় তিনি আহত হয়ে পড়েন।

এ সময় গাড়িতে থাকা চালক কামাল হোসেন (৪২), বাড়ির কেয়ারটেকার আলীউল ইসলাম (৩৫) এবং অন্য আরোহীরা তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। অভিযোগ অনুযায়ী, তখন অভিযুক্ত ব্যক্তি তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িচালক কামাল হোসেন আহত হন।

একপর্যায়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সাবেক সচিব ও তার গাড়িচালককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল খায়ের মাগুরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ষ

অন্যদিকে, অভিযুক্ত উন্মেষ তার বিরুদ্ধে আনা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্রতিবেশী আবুল খায়ের তাকে এবং তার বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। মূলত এ বিষয়টি নিয়েই উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ জানান, সাবেক সচিবের ওপর হামলার অভিযোগসংক্রান্ত একটি লিখিত এজাহার থানায় পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছেন।

ওসি বলেন, স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় আগামী দুই দিনের মধ্যে বিষয়টির আপস-মীমাংসা না হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা