1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মাগুরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে পুনরায় ভোট গণনার পরও পূর্বঘোষিত ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। সভাপতি পদে ফয়সল আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে মারুফ হোসেনের বিজয় বহাল রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাগুরা সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের মোট ৪ হাজার ৬৮৮ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৫২৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে সভাপতি ও লাইন সম্পাদক পদে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে কয়েকজন প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি জানান। বিশেষ করে ১৪ ও ১৬ নম্বর বুথের ভোটে অনিয়মের অভিযোগ এনে ভোট বাতিলের দাবিতে বিক্ষোভ করেন সভাপতি প্রার্থী ইসমাইল হোসেন মল্লিকের সমর্থকেরা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট সকল নির্বাচনী সরঞ্জাম মাগুরা সরকারি কলেজ কেন্দ্রের একটি কক্ষে রেখে তা সিলগালা করে সংরক্ষণ করা হয়।
এরপর সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সংরক্ষিত ব্যালট পুনরায় গণনা করা হয়। পুনর্গণনা শেষে পূর্বঘোষিত ফলাফলই বহাল ও চূড়ান্ত ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে দোয়েল প্রতীকের প্রার্থী ফয়সল আহমেদ খান ১ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকের ইসমাইল হোসেন মল্লিক পান ১ হাজার ৬৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মই প্রতীকের প্রার্থী মারুফ হোসেন ১ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে নাজির খান (বাইসাইকেল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজির হোসেন লাড্ডু (চাঁদ), সহ-সাধারণ সম্পাদক পদে আমির শেখ (মাছ), সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন (ট্রাক), দপ্তর সম্পাদক পদে ফারুক আহমেদ (কাঁঠাল), প্রচার সম্পাদক পদে কায়কোছজামান মন্টু (কুড়াল), কোষাধ্যক্ষ পদে সাহেব আলী (টেলিফোন) এবং লাইন সম্পাদক পদে জালাল হোসেন (বটগাছ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে মিলন হোসেন, শরিফুল ইসলাম ও নাদের আলী জয়লাভ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হোসেন টগর বলেন, প্রশাসনের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পুনরায় ভোট গণনা সম্পন্ন হয়েছে। পুনর্গণনায় পূর্বঘোষিত ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। এরপরও কারও কোনো আপত্তি থাকলে লিখিত আবেদনের সুযোগ রয়েছে।

ফলাফল চূড়ান্ত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি ফয়সল আহমেদ খান ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং পরিবহন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা