1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১১ বার পঠিত

সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান, কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, অসাধু ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিত্যপণ্যের দাম কমানো এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মাগুরায় সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান এবং বাংলাদেশ জাসদের নেতা বাসারুল হায়দার বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, দেশে চলমান সার সংকটের কারণে কৃষকরা সময়মতো ফসলি জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে পারছেন না। এতে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। বিভিন্ন স্থানে কিছু অসাধু ডিলার বেশি দামে সার বিক্রি করায় কৃষকের দুর্ভোগ ও লোকসান আরও বাড়ছে।
বক্তারা অবিলম্বে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, সারসহ কৃষি উপকরণের দাম কমানো এবং দুর্নীতিবাজ ডিলারসহ সার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে সরকারের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে।
এ সময় বক্তারা দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ থেকে এসব দাবির পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা