1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মাগুরা -১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, বরং দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নতুন করে সংগঠনকে শক্তিশালী করার দিন। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, খালে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করে মাগুরা জেলা বিএনপি।

বিকাল আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, আখতার হোসেন, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা ট্রাক টার্মিনাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ও জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে পারনান্দুয়ালী খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান নেতারা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কর্মকাণ্ড বাড়াতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা