1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মধুখালীতে বিষধর গোখরা সাপের ২৫টি বাচ্চা উদ্ধার

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৮৮ বার পঠিত

ফরিদপুরের মধুখালীর পৌরসদরের পশ্চিম গাড়াখোলা এলাকার একটি বাড়ি থেকে প্রায় ২৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর সদরের ৪ নাম্বার ওয়ার্ডের মো. হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাপুড়েরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করেন।
হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস বলেন, দুইদিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। একে একে প্রায় ১৫টি গোখরা সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে। পরে সাপুড়েদের খবর দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরও প্রায় দশটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। তবে বড় সাপটি ধরতে পারেনি। এ ঘটনায় বাড়ির সবাই আতংকিত।
কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাপুড়ে রিয়াজ মিয়া বলেন, একটি গোখরা সাপ ৪২,৩২ অথবা ২২টি করে ডিম পাড়ে এবং বাচ্চা হয়। খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাতটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন আরও প্রায় ১৫ টি সাপের বাচ্চা মেরে ফেলেছেন। বড় সাপ দুটি ধরা সম্ভব হয়নি। এছাড়াও কয়েকদিন ধরে উপজেলার মিটাইন, কামারখালী, বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে মোট ৯৬টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এগুলো আমি বাড়িতে রেখে খাবার খাওয়াই। বড় হলে এদের দিয়ে খেলা দেখাই।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনিসুর রহমান লিটন বলেন, খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। বাড়ির লোকজন আগে থেকে টের পেয়ে সাপুড়েদের খবর দেয়। তারা এসে বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়। সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা