1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

“সত্যি কথা”নিগার সুলতানা

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

সত্যি কথা

আজ আমি সত্যি কথা বলবো; চাকরিটা চলে গেছে সেই কবে,
মিথ্যা বলে সংসার সাজাই; দু মুঠো জোগাড় করি চেয়ে চিন্তে।

বেকার ছেলেটি বলে; এই হবেবার শেষ বারের মতো
চাকরির ইন্টারভিউ দিতে যাই,
আর মনে মনে ভাবি “মা” এর ঔষুধ আর বাবার ছেড়া শার্টটা কিনবো যদি এইবার চাকরিটা পাই।

নিজের ভিতরের প্রতিভা কে জলাঞ্জলি দিয়ে বৃন্দাবন;
তার নিজের লেখা সবকটি গান বিক্রি করে দেয়,
চারিদিকে তাকিয়ে হংসুমানেরা বুকের ভিতরের চাপা কান্না লুকিয়ে রাখে।

হনুফা তার ছেলেকে দুই দিন যাবৎ নিজের দুধের
বদলে; ফেলে দেওয়া নষ্ট দুধের ড্রেন থেকে দুধ তুলে খায়িয়েছে,
হনুফার শরীরে হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না;
তারপরেও সন্তান কে বাঁচানোর শেষ চেষ্টা করছে।

পাশের বাসার সরকারি চাকুরিজীবী
ভাইয়ের বউ সমালোচনা দিয়ে দিনটি শুরু করেন,
তারপর তার কথার উত্তর দিতে মর্জিনা ভাবিও
নিজেকে আদর্শ নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

সমাজের চারপাশে সকল অসঙ্গতি দেখে
নিজেকে আর কত সময় উপযোগী করবো?
তারপরেও শেষবারের মতো শেষ ইচ্ছা শেষ
করেও আরেকটি নতুন কিছু সৃষ্টি করতে চাই।

বারুদের মতো জ্বলছি প্রতিনিয়ত;
মৃত্যু শুধু এখন মরার বিষয় না,
হংসুমান দাদারা আর বড় ভাই_রা সেই সব গান
ক্রয় করে সুনাম ও টাকা দুই পায়,
শুধু হারিয়ে যায় আর ময়লা আবর্জনার মত স্তূপে পরিনত হয়,
প্রতিভাবান এক একটি তারকা জ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা