1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

“এডিস নির্মূলে সোচ্চার হই, দায়িত্বশীল নাগরিক হই” এই প্রতিপাদ্য বাস্তবায়নে আজ মাগুরা সদর উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ডাঃ লুৎফর রহমান লাইব্রেরী কাম অডিটরিয়ামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিস এর আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মাগুরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির। জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আখিরুল আলম, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা তাপস কুমার বিশ্বাস ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হায়দার। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা