1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

শ্রীপুরে সিভিল সার্জনের বন্ধ ঘোষণার পরদিন পুনরায় অনুমতি ছাড়া ডায়াগনস্টিক সেন্টার চালু

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

মাগুরার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির রবিবার শ্রীপুরে আকস্মিক পরিদর্শন করতে এসে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩ টি ক্লিনিক বন্ধ ঘোষণা করেন ।

এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা হাসপাতাল গেট সংলগ্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রি -এজেন্ট পাওয়ায় ও শীতাতপ ব্যবস্থা না থাকা, লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও গুডলিং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পাওয়ায় তালা বন্ধের নির্দেশনা প্রদান করেন। শ্রীপুর ক্লিনিক, সততা ক্লিনিক ও ডিজিটাল ক্লিনিকে ডিপ্লোমা সিস্টার না থাকায় অপারেশন বন্ধ রাখার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটন ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ হায়াত হোসেন।

অন্যদিকে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেট সংলগ্ন অবস্থিত গুড লিংক ডায়াগনস্টিক সেন্টারে তালা খুলে বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করতে দেখা যায় ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে সকাল থেকে খুলে সকল প্রকারের পরিক্ষা নিরীক্ষা করতে দেখা যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. শামীম কবির জানান আজকে যেহেতু রোগীর চাপ রয়েছে জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে এজন্য আগামীকাল থেকে সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ল্যাব শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে অন্যদিকে গুড লিংক ডায়াগনস্টিক সেন্টার ও লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকায় তালাবদ্ধ রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন,এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির জানান,রবিবার দুপুরে শ্রীপুরে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩ টি ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেট সংলগ্ন জনসেবা ডায়াগনস্টিক সেন্টার ও গুড লিংক ডায়াগনস্টিক সেন্টার খোলা রেখে সেবা চলছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ডায়াগনস্টিক সেন্টার খোলা রেখে সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়নি।যদি খোলা রেখে সেবা প্রদান করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা